10 Aug, 2026
BY- Aajtak Bangla
কলকাতার কাছেই রয়েছে জনপ্রিয় বর্তির বিল, বেরাবেরিয়া এলাকায়।
কলকাতা থেকে সড়কপথে সহজেই পৌঁছে যাওয়া যায় এই জলাভূমিতে।
প্রথমে বারাসত বা ব্যারাকপুরের দিকে যেতে হবে।
ব্যারাকপুর থেকে নীলগঞ্জের দিকে এগিয়ে বেরাবেরিয়া পৌঁছনো যায়।
বেরাবেরিয়া থেকে স্থানীয় রাস্তা ধরে বর্তির বিলের কাছে পৌঁছতে হবে।
ট্রেনে গেলে শিয়ালদহ থেকে ব্যারাকপুর স্টেশনেও নামতে পারেন।
ব্যারাকপুর থেকে অটো বা টোটো করে নীলগঞ্জ-বেরাবেরিয়া যাওয়া যায়।
বর্ষায় বিল জলে ভরে গেলে স্থানীয়দের নৌকায় ঘোরার সুযোগ মেলে।
প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে কলকাতার কাছেই বর্তির বিল হতে পারে দারুণ ডেস্টিনেশন।