12 JUNE 2026

BY- Aajtak Bangla

কম তেলে মুচমুচে বেগুন ভাজা করবেন কীভাবে, রইল টেকনিক

বাড়িতে বেগুন ভাজলেই কালো হয়ে পুড়ে যায়? তেল ছাড়া বেগুন ভাজার সহজ ট্রিক জেনে নিন।

বেগুন ভাজা

বেশিরভাগ মানুষকেই এই সমস্যা পোহাতে হয়। বেগুন হোক বা পটল, এই সমস্ত ভাজাভুজি করার কিছু ট্রিক জানা থাকলে আর পুড়বে না।

আর পুড়বে না

যেমন, তেল দেওয়ার আগে প্যান প্রি-হিট করুন। আঁচ কমিয়ে রেখে প্যান গরম করুন। এবার তাতে তেল দিন। 

প্রি-হিট

এতে তেলও ঠিক ভাবে গরম হবে আর তলায় লেগে যাওয়ার কোনও সম্ভাবনা থাকে না।

গরম হবে

একটা রান্নার পর সেই কড়াই আগে জল দিয়ে ভাল করে ধুয়ে নিয়ে ঠান্ডা করে তবেই আবার তেল দিয়ে রান্না বসান। এতে রান্না তলায় ধরে যাবে না। 

রান্না বসান

বেগুন ভাজার আগে এর গায়ে নুন-হলুদ-চিনির পাশাপাশি অল্প করে আটা ছড়িয়ে দেবেন। এতে ভাজার সময় তলায় ধরে যাবে না। ফলে আর পুড়ে কালো হবে, উল্টে লাল ও মুচমচে হবে।

লাল ও মুচমচে

সব সময় আঁচ কমিয়ে রেখে রান্না করুন। আঁচ বাড়িয়ে রান্না করলে খাবার পুড়বে আর তলায় কালো দাগ ধরবেই।

আঁচ কমিয়ে