04 FEBRUARY 2026

BY- Aajtak Bangla

বেগুন- নতুন আলুর ট্যালট্যালে রুই ঝোল, আঙুল চেটে খাবেন; রেসিপি

আবহাওয়ার বদল হচ্ছে। এই সময়ে একটু হালকা না খেলে পেটের গণ্ডগোল হতে পারে। তাই বানিয়ে ফেলুন শীতের বেগুন-নতুন আলু দিয়ে ট্যালট্যালে মাছের ঝোল।

তাই রুই মাছ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালকা পাতলা ঝোল। আলু-বেগুন দিলেই হবে।

তাই রুই মাছ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালকা পাতলা ঝোল। আলু-বেগুন দিলেই হবে।

রুই মাছ নুন ও হলুদ মাখিয়ে ভালো করে ভেজে রাখুন।

উপকরণ আলু ছোটো ডুমো করে কাটা বেগুন কাঁচা লঙ্কা স্বাদমতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা চিনি জল

আগে মাছ নুন হলুদ মিশিয়ে ভেজে নিন। এবার একটি ছোটো বাটিতে জিরে, ধনে, লঙ্কাগুঁড়ো, লবণ, হলুদ, চিনি রাখুন ও সামান্য জল দিয়ে মিশিয়ে নিন। আলু ও বেগুন ভেজে তুলে রাখুন।

কড়াইতে তেল গরম হলে তাতে কালোজিরে ফোড়ন দিন, সঙ্গে কাঁচালঙ্কা দিতে ভুলবেন না।

এরপর বাটিতে গুলে রাখা মশলা তেলে দিয়ে দিন ও সামান্য কষিয়ে ভাজা আলু ও বেগুন দিয়ে জল দিয়ে দিন। আলু ও বেগুন সেদ্ধ হতে দিন। সেদ্ধ হলে ভাজা মাছ দিন ও মিনিট ২ ভাপে রেখে নামিয়ে নিন।

গরমে ভাতের সঙ্গে এই খাবার অমৃত।