3 JULY, 2023
BY- Aajtak Bangla
ডিনারে এই কয়েকটি নিয়ম মানুন, ভুঁড়ি কমবে কয়েক সপ্তাহেই
শরীরের অতিরিক্ত চর্বি মানুষকে অনেক সময় বিব্রত করে। তার মধ্যে পেটের চর্বি আপনার চেহারা গড়নও নষ্ট করে দেয়।
যার কারণে মানুষ বিভিন্ন ধরণের ডায়েট এবং ব্যায়াম করেন।
শুধু তাই নয়, শরীরে জমে থাকা চর্বির কারণে অনেক ধরনের মারাত্মক রোগেরও সৃষ্টি হয়।
সন্ধ্যায় সুষম খাবার খান। এটি দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখবে।
রাতে লাল চাল, সবুজ মুগ, ঘি, আমলা, দুধ, বার্লি, বাজরা, ডালিম, মধু, কিশমিশ, সন্ধক নুন খেতে পারেন।
এতে শরীরের কোনও ক্ষতি হয় না। এই খাবারগুলি হালকা এবং সহজপাচ্য।
রাতের খাবারে বাজরার ধোসা, পোলাও বা খিচুড়ি খেতে পারেন। এগুলি হজম করা সহজ এবং পুষ্টিতে পরিপূর্ণ।
এগুলিও দীর্ঘ সময়ের জন্য পেট ভরিয়ে রাখে। এছাড়াও, এগুলি পেটের জন্যও উপকারী।
পেটের মেদ কমাতে সূর্যাস্তের আগে রাতের খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে খুব সহজেই আপনি নিজের ওজন কমাতে পারবেন।
Related Stories
তেতো বলে খেতে চান না, এভাবে রান্না করলে করলাও মিষ্টি মনে হবে
ঘটি বাড়ির সাদা আলুর তরকারি, এভাবে বানালে লুচির সঙ্গে খাসা
বিয়েবাড়ির একদম সেই স্বাদ হবে, এভাবে খাসির মাংস রাঁধুন বাড়িতেই
কড়া করে দুধ চা, কখন চিনি দেবেন?