24  FEBRUARY, 2026

BY- Aajtak Bangla

সুস্থ থাকবে হার্ট টু পেট, রোজ খান ১টা ফল

ফল একটি অত্যন্ত উপকারী ফল। এটি নিয়মিত খেলে শরীরের হাল ফিরবে। দূরে থাকবে বহু জটিল অসুখ। 

তাই রোজ একটা করে ফল খাওয়া শুরু করে দিন। আর জেনে নিন যে রোজ একটা করে ফল খেলে ঠিক কী কী উপকার মিলবে। 

সবার প্রথমে আপনার শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি মিটে যাবে। দেহ পর্যাপ্ত পুষ্টি পাবে। 

ফলে রয়েছে ফাইবার। এটি পেটের সমস্যা মেটাবে। গ্যাস, অ্যাসিডিটি দূর করবে। 

ফলে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভরপুর। তাই নিয়মিত ফল খেলে আপনার শরীরে প্রদাহ মিটে যাবে। যেই কারণে ক্যানসার থেকে দূরে থাকতে পারবেন।

অধিকাংশ ফলে উপস্থিত থাকে পটাশিয়াম। আর এই খনিজ প্রেশার কমাবে। হার্ট ভাল থাকবে। 

ফল খেলে পেট অনেক ক্ষণ ভরে থাকবে। যার জন্য খিদে পাবে কম। আপনার ওজন কমবে। 

একটি ফল প্রতিদিন খেলেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা মিটে যাবে। তাই এই সমস্যায় ভুক্তভোগীরা অবশ্যই বিষয়টা মাথায় রাখুন।

ফল খাওয়ার আদর্শ সময় হল ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝে। তবে চাইলে যে কোনও সময় এটি খাওয়া যায়।