BY- Aajtak Bangla

আমন্ড খেলেই বাড়বে ব্রেন পাওয়ার, আর কী লাভ পাবেন?

18 MARCH, 2026

সেরার সেরা একটি বাদাম হল আমন্ড। এটি দিনে ৩ থেকে ৪টি খেলেই স্বাস্থ্যের হাল ফিরবে। মিলবে একাধিক লাভ। 

তাই তো বিশেষজ্ঞরা নিয়মিত এই বাদাম খাওয়ার পরামর্শ দেন। এটি খেলে যা যা লাভ মিলবে এখনই জেনে নিন।

এতে রয়েছে ভিটামিন ই। আর এই ভিটামিন শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায়। 

এটি এলডিএল কোলেস্টেরল কমায়। বাড়ায় এইচডিএল। যার ফলে সুস্থ থাকে হার্ট। 

সুগার কন্ট্রোলের ক্ষেত্রেও অত্যন্ত উপকারী হয়ে উঠতে পারে এই বাদাম। তাই ডায়াবেটিস থাকলেও আমন্ড খেতে হবে। 

ওজন কমানোর কাজে একাই একশো আমন্ড। তাই ওয়েট লস ডায়েটে রাখুন এই খাবার।

ব্রেনের ক্ষমতা বাড়াতে পারে আমন্ড। এটি খেলে স্মৃতিশক্তি বাড়বে। তাই রোজ খান এটি। 

ত্বক এবং চুলের জন্যও এটি সেরা। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যেই কারণে আমন্ড খেলে ত্বক এবং চুলের ক্ষতি আটকানো যায়। 

তবে রোজ রোজ আবার মুঠো মুঠো আমন্ড খাবেন না। তাতে ক্ষতি হতে পারে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখুন।