BY- Aajtak Bangla
গাজর অত্যন্ত উপকারী সবজি। এটি খেলেই একাধিক রোগের থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়া যায়।
তাই বিশেষজ্ঞরা নিয়মিত গাজর খাওয়ার পরামর্শ দেন। সেক্ষেত্রে এই সবজি খেলে কী কী লাভ মিলবে, জেনে নিন দ্রুত।
গাজর খেলে দৃষ্টিশক্তি বাড়বে। এতে মজুত বিটা ক্যারোটিন শরীরে পৌঁছে ভিটামিন এ-তে পরিণত হয়। সেটা বাড়িয়ে দেয় চোখের ক্ষমতা।
হজমশক্তি বাড়ানোর কাজেও গাজর একাই একশো। এতে মজুত ডায়েটরি ফাইবার গ্যাস, অ্যাসিডিটি কমায়।
কোষ্ঠকাঠিন্যকে দূর করতেও পারে গাজর। এটি খেলে নিয়মিত পায়খানা হবে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজেও গাজরের জুড়ি নেই। এতে মজুত রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। তাই নিয়মিত গাজর খেলেই সুস্থ থাকতে পারবেন।
হার্টের জন্যও সেরার সেরা গাজর। এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম রয়েছে। যার ফলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। হার্ট সুস্থ থাকে।
ওজন কমাতে পারে গাজর। কারণ, এতে রয়েছে জরুরি ফাইবার। তাই ঝটপট ওজন কমাতে চাইলে নিয়মিত গাজর খাওয়া শুরু করে দিন।
গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম। এতে ফাইবারও রয়েছে। তাই নিয়মিত গাজর খেলেই সুগার থাকবে কন্ট্রোলে।