11 NOVEMBER 2026

BY- Aajtak Bangla

রোজ শসা খেলে কী হবে? জেনে নিন

শসা অত্যন্ত উপকারী একটি ফল। এটি খেতে যেমন দারুণ, ঠিক তেমনই এর গুণও সেরার সেরা। 

তাই বিশেষজ্ঞরা নিয়মিত শসা খেতে বলেন। এক্ষেত্রে শসা খেলে শরীরের হাল ফিরবে। মিলবে একাধিক লাভ। তাই ঝটপট এর উপকার সম্পর্কে জেনে নেওয়া যাক। 

শসায় রয়েছে ৯৫ শতাংশ জল। তাই এই ফল খেলে শরীরে জলের ঘাটতি মিটে যাবে।

এই ফলে ক্যালোরি রয়েছে খুবই কম। তাই নিয়মিত শসা খেলে কমবে ওজন। 

শসায় রয়েছে ডায়েটরি ফাইবার। এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। 

হজমশক্তি বাড়ানোর কাজেও সেরার সেরা শসা। এটি খেলে গ্যাস, অ্যাসিডিটি থেকে মুক্তি মিলবে। 

হাই ব্লাড প্রেশার কমাতে পারে শসা। এতে উপস্থিত পটাশিয়াম রক্তে সোডিয়াম হ্রাস করে। 

সুগার কমানোর কাজেও সেরার সেরা শসা। তাই নিয়মিত শসা খাওয়া শুরু করে দিন।