2 MARCH, 2026

BY- Aajtak Bangla

গরমের মহৌষধি শসা, খেলেই শরীর থাকবে কুল

গরম পড়ছে। সকাল থেকেই ঘাম হচ্ছে। আর এমন পরিস্থিতিতে খেতে হবে শসা। তাহলেই শরীর থাকবে ফিট।

আসলে শসা অত্যন্ত উপকারী একটি ফল। এটি খেলে শরীরের হাল ফিরে যাবে। একাধিক লাভ মিলবে। 

তাই আর সময় নষ্ট না করে গরমে শসা খাওয়ার একাধিক লাভ সম্পর্কে জেনে নিন। তারপরই না হয় এই ফল খাওয়া শুরু করবেন। 

আসলে শসায় রয়েছে জলের ভাণ্ডার। তাই গরমে এই ফল খেলে ডিহাইড্রেশন থেকে মুক্তি পাবেন। 

শসার একটি কুলিং এফেক্ট রয়েছে। তাই গরমে এটি খেলে শরীর থাকবে ঠান্ডা। 

এই ফলে রয়েছে ফাইবারের ভাণ্ডার। তাই এটি খেলে গ্যাস, অ্যাসিডিটি থেকে সুস্থ থাকবেন। কোষ্ঠকাঠিন্যও মিটে যাবে।

শসায় মজুত ফাইবার পেট ভরিয়ে দিতে পারে। যার ফলে খিদে পাবে কম। আর কম খাওয়ার কারণে ওজন কমবে। 

শসায় একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই এটি খেলে অনায়াসে একাধিক জটিল রোগের ফাঁদ এড়িয়ে যেতে পারবেন। সুতরাং চিন্তার কিছুই নেই।

তাই প্রতিদিন একটা করে শসা খাওয়া শুরু করে দিন। আশা করছি, গরমে অনেকটাই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।