BY- Aajtak Bangla
অত্যন্ত উপকারী একটি সবজি হল ডাঁটা। এই সময় নিয়মিত ডাঁটা খেলে একাধিক জটিল রোগের ফাঁদ এড়িয়ে যেতে পারবেন।
তাই বিশেষজ্ঞরা নিয়মিত ডাঁটা খাওয়ার পরামর্শ দেন। তাই এটি নিয়মিত খাওয়ার একাধিক উপকার সম্পর্কে জেনে নিন।
ডাঁটা খেলে সুগার লেভেল কমে যাবে। তাই ডায়াবেটিস থাকলে এটি ডায়েটে রাখা মাস্ট।
ডাঁটায় রয়েছে ফাইবারের ভাণ্ডার। এটি খেলে পেটের হাল ফিরে যেতে পারে। গ্যাস, অ্যাসিডিটি কমবে।
এই সবজি খেলে উপকারী কোলেস্টেরল বাড়বে। যার ফলে হার্টের অসুখ থাকবে দূরে।
ডাঁটায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে। তাই এটি খেলে প্রদাহ কমবে দ্রুত গতিতে। যার ফলে দূরে থাকবে ক্যানসার।
এতে রয়েছে ভিটামিন সি-এর ভাণ্ডার। তাই নিয়মিত ডাঁটা খেলে ইমিউনিটি বাড়বে।
লিভারের জন্য সেরার সেরা ডাঁটা। এটি খেলে লিভার থেকে বেরিয়ে যাবে টক্সিন। তাই রোজ ডাঁটা খাওয়া মাস্ট।