9 MAY 2026

BY- Aajtak Bangla

কমবে ওজন, রোজ ডিম খেলে আর কী লাভ?

সস্তার একটি সেরা খাবার হল ডিম। এটি খেলেই শরীরের হাল ফিরবে।

তাই তো বিশেষজ্ঞরা নিয়মিত ডিম খাওয়ার পরামর্শ দেন। এক্ষেত্রে কী কী লাভ পাবেন জেনে নিন।

ডিমে রয়েছে মোটামুটি ৬ গ্রাম প্রোটিন। যার ফলে এটি খেলে পেশির শক্তি বাড়বে। 

এই খাবারে রয়েছে প্রোটিন। তাই এটা খেলেই পেট থাকবে ভর্তি। তারপর দ্রুত গতিতে ওজন কমবে। 

ডিমে রয়েছে জিয়াজ্যান্থিন ও লুটেইন। তাই এটা খেলে চোখের হালও ফিরবে। 

ব্রেনের জন্য অত্যন্ত উপকারী ডিম। এতে মজুত কোলিন মস্তিষ্কের হাল বাড়াবে। 

ডিমে ভিটামিন ডি, ভিটামিন বি১২ এবং আয়রন রয়েছে। তাই এটা খেলেই পুষ্টির ঘাটতি মিটে যাবে।

যে কোনও ব্যক্তি দিনে একটা গোটা ডিম খেতে পারেন। তাতে কোনও সমস্যা নেই। তবে এর থেকে বেশি খেতে চাইছে বিশেষজ্ঞের পরামর্শ নিন।