BY- Aajtak Bangla
আঙুর অত্যন্ত টেস্টি একটি ফল। আর এই ফল নিয়মিত খেলে স্বাস্থ্যের হাল ফিরে যাবে।
এই ফলে রয়েছে একাধিক জরুরি খনিজ ও ভিটামিন। পাশাপাশি এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিত।
তাই নিয়মিত এই ফল খেলে শরীরের হাল ফিরে যাবে। মিলবে একাধিক উপকার। তাই রোজ এই ফল খাওয়া শুরু করুন।
এই ফল খেলে আপনার পেট থাকবে ভাল। এটি অন্ত্রের হাল ফেরাবে। যার ফলে গ্যাস, অ্যাসিডিটি থেকে দূরত্ব বাড়াতে পারবেন।
আঙুর হার্টের জন্য উপকারী। এটি খেলেই বাড়বে এইচডিএল কোলেস্টেরল। এলডিএল কমবে।
এই ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এটি খেলে ক্যানসার থেকে দূরে থাকতে পারবেন।
এটি চোখের জন্য অত্যন্ত উপকারী। এতে মজুত অ্যান্টিঅক্সিডেন্ট চোখের হাল ফেরাবে।
ত্বকের জন্যও সেরার সেরা আঙুর। এটি খেলে ত্বকের জেল্লা বাড়বে।