BY- Aajtak Bangla
আঙুর অত্যন্ত উপকারী একটি ফল। তাই নিয়মিত এই ফল খাওয়া শুরু করে দিন। আঙুর খেলেই শরীরের হাল ফিরবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং রোজ আঙুর খেলে কী কী লাভ হবে, সেটা জেনে নিন দ্রুত।
আঙুরে রয়েছে রেসভেরাট্রল। এটি হার্টের জন্য উপকারী। এছাড়া আঙুরে উপস্থিত পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
এই ফলে এমন কিছু উপাদান রয়েছে, যেগুলি ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সেটাও শরীরের জন্য বেশ ভাল।
আঙুরের পলিফেনল উপাদান মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। যার ফলে ভাল থাকে ব্রেন।
আঙুরে থাকা ভিটামিন সি এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায়।
আঙুরে রয়েছে ফাইবার। তাই এটা খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়।
ত্বকের হাল ফেরাতে পারে আঙুর। তাই নিয়মিত এই ফল খাওয়া শুরু করে দিন। তাতেই সুস্থ থাকবেন।