BY- Aajtak Bangla
23 March, 2026
আঙুর অত্যন্ত উপকারী একটি ফল। আর এটি স্বাদেও দারুণ। তাই রোজের তালিকায় আঙুর রাখতেই পারেন।
তাই আর সময় নষ্ট না করে নিয়মিত আঙুর খাওয়ার কয়েকটি উপকার সম্পর্কে জেনে নিন। তারপরই না হয় এটিকে ডায়েটে জায়গা দেবেন।
আসলে আঙুরে রয়েছে রেসভেরাটল। এটি কোলেস্টেরল কমাতে পারে। যার ফলে সুস্থ থাকে হার্ট।
এতে মজুত অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেনের গতিবিধি বাড়ায়। সুরক্ষিত রাখতে পারে অ্যালঝাইমার্স থেকে।
ইমিউনিটি বাড়ানোর কাজেও দারুণ কার্যকরী আঙুর। তাই এটি খেলে সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।
অনেকেই নিয়মিত গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় ভোগেন। আর তাঁদের জন্যও সেরার সেরা হতে পারে আঙুর।
এই ফলে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস। তাই এটি খেলে সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।
যদিও ডায়াবেটিস থাকলে সাবধানে এই ফল খান। নইলে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগবে না।
আর যাঁরা সুস্থ রয়েছেন, তাঁরা রোজ অল্প আঙুর খান। তাতে ক্ষতি নেই।