BY- Aajtak Bangla
গরম পড়ছে। আর এই সময়ের সেরা ফল হল কাঁঠাল।
এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই এর স্বাস্থ্যগুণও সেরার সেরা। তাই তো বিশেষজ্ঞরা নিয়মিত এটা খেতে বলেন।
অতএব আর সময় নষ্ট নয়, বরং কাঁঠাল খাওয়ার একাধিক উপকার সম্পর্কে জেনে নিন।
এতে রয়েছে ভিটামিন সি-এর ভাণ্ডার। তাই এটি খেলে অনায়াসে ইমিউনিটি বাড়িয়ে নেওয়া যায়।
হার্টের জন্য অত্যন্ত উপকারী কাঁঠাল। এতে মজুত পটাশিয়াম প্রেশার কমাতে পারে।
হজমের সমস্যা মেটানোর কাজেও একাই একশো কাঁঠাল। এটি খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মেলে। সুস্থ থাকে অন্ত্র।
এতে রয়েছে ভিটামিন বি৬ এবং ভিটামিন এ। সেই সঙ্গে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং আয়রনও রয়েছে এতে। তাই নিয়মিত এটি খাওয়া শুরু করে দিন।
এই ফল নিয়মিত খেলে ওজন কমানোর কাজেও এগিয়ে যাবেন। তাই ওয়েট লস ডায়েটেও এটাকে রেখে দিন।