BY- Aajtak Bangla
20 march 2026
নিমপাতা অত্যন্ত উপকারী। এটি নিয়মিত খেলে শরীরের হাল ফিরে যাবে। মিলবে নানাবিধ লাভ।
তাই এখন থেকে রোজ খাওয়া শুরু করে দিন নিমপাতা। তাহলেই এই সব উপকার মিলবে।
সবার প্রথমে বেড়ে যাবে ইমিউনিটি। যার ফলে সর্দি, কাশি থেকে বাঁচবেন।
নিমপাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এটি খেলে অনায়াসে প্রদাহ কমে যেতে পারে। যার ফলে ক্যানসার থেকে দূরে থাকতে পারবেন।
সুগার লেভেল কন্ট্রোলে রাখতে পারে নিম। তাই ডায়াবেটিস থেকে বাঁচতে এটা খান।
নিমপাতার গুণে পেট থাকে ভাল। গ্যাস, অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে পারেন।
ত্বক এবং চুলের স্বাস্থ্য ফেরাতে পারে নিমপাতা। বিশেষত, এই সব জায়গার ব্যাকটেরিয়ার হতে পারে ছুটি।
নিম দ্রুত ক্ষত সারাতে করতে পারে সাহায্য। এই কারণেই বিশেষজ্ঞরা নিয়মিত নিমপাতা খাওয়ার পরামর্শ দেন।সাশ্রয় শুধু আপনার নয়, পরিবেশের জন্যও ভাল।
তাই রোজের ডায়েটে অবশ্যই এটি রাখতে হবে। যদিও নিমপাতা ভাজা খেয়ে কোনও লাভ হবে না। আপনাকে নিম কাঁচা বা সেদ্ধ করে খেতে হবে।