4 MARCH, 2026

BY- Aajtak Bangla

শীত শেষেও খেয়ে চলুন কমলালেবু, কী কী উপকার পাবেন?

শীত শেষেও খেয়ে চলুন কমলালেবু, কী কী উপকার পাবেন?

শীত গিয়েছে। এসেছে বসন্ত। বাড়ছে গরম। আর এমন সময়ও নিয়মিত খেয়ে যান কমলালেবু। 

আসলে কমলালেবুতে রয়েছে একাধিক ভিটামিন ও খনিজ। এটি অ্যান্টিঅক্সিডেন্টেরও খনি। তাই নিয়মিত কমলা খেলে উপকার মিলবে হাতেনাতে। 

কমলালেবুতে রয়েছে ফাইবার। এটি পেটের হাল ফেরাবে। কোষ্ঠকাঠিন্য করবে দূর। 

এছাড়া এই ফল নিয়মিত খেলে গ্যাস, অ্যাসিডিটি থেকেও সুস্থ থাকতে পারবেন। হজমের সমস্যাও মিটে যাবে। 

এই ফল হল ভিটামিন সি-এর ভাণ্ডার। এটি খেলেও ইমিউনিটি বাড়াবে। সর্দি, কাশি থেকে বাঁচবেন।

ডায়াবেটিসেও অত্যন্ত উপকারী এই ফল। এটি সুগার লেভেল কমিয়ে দেবে। তাই নিয়মিত খাওয়া শুরু করে দিন কমলালেবু। 

হাই ব্লাডপ্রেশার খুবই জটিল অসুখ। এই রোগেও খেতে পারেন কমলালেবু। তাতেই সুস্থ থাকতে পারবেন।

এই ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। এটি খেলে কমে যাবে প্রদাহ। যার ফলে একাধিক জটিল অসুখ দূরে রাখতে পারবেন।  

দিনের যে কোনও সময় এই ফল খেতে পারেন। তবে ভারী খাবার খাওয়ার ২ ঘণ্টা পর এটি খেলে লাভ মিলবে বেশি।