25 March, 2026
BY- Aajtak Bangla
পেঁপে নিয়মিত খান। এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি খেলেই একাধিক রোগ থাকবে দূরে।
তাই আর সময় নষ্ট করবেন না। বরং জেনে নিন দিনে কতগুলি পেঁপে খেলে লাভ মিলবে।
পেঁপেতে রয়েছে উৎসেচকের ভাণ্ডার। এটি খেলে তাই হজম শক্তি বাড়বে।
পেঁপে হল ফাইবারের ভাণ্ডার। এটি খেলে পেট পরিষ্কার হয়ে যাবে। কমবে কোষ্ঠকাঠিন্য।
এই ফল খেলে কোলেস্টেরল কমবে। যার ফলে সুস্থ থাকবে হার্ট। তাই চিন্তার কিছু নেই।
পেঁপেতে ভাল পরিমাণে ভিটামিন সি রয়েছে। তাই এটি খেলে ইমিউনিটি বেড়ে যাবে।
এই ফল নিয়মিত খেলে শরীরে প্রবেশ করে অ্যান্টিঅক্সিডেন্ট। যার ফলে কমে যাবে প্রদাহ।
তাই প্রতিদিন অন্তত ১০০ থেকে ২০০ গ্রাম পেঁপে খান। তাতেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।
তবে শুধু পেঁপে খাবেন না। সেই সঙ্গে অন্য ফলও খেতে হবে। শরীরের হাল ফিরবে।