12 MARCH, 2026

BY- Aajtak Bangla

ডিমের কুসুম খেলে ক্ষতি নয়, পাবেন ৫ উপকার

অনেকেই ডিমের কুসুম খান না। ভাবেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি খেলে হার্টের রোগ হবে। 

যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, হার্টের বড় কোনও অসুখ না থাকলে যে কোনও মানুষ রোজ একটা করে ডিমের কুসুম খেতে পারেন। তাতে উপকারই মিলবে।

আসলে এতে রয়েছে ভিটামিন এ, ডি, ই, কে এবং বি১২। এতে আয়রন, সেলেনিয়ামও রয়েছে।

এতে রয়েছে কোলিন। এটি ব্রেন এবং নার্ভের ফাংশন ঠিক রাখতে পারে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

ডিমের কুসুমে রয়েছে জিয়াজ্যান্থিন ও লুটেইন। এই দুই উপাদান চোখ ভাল রাখবে। 

হাড়ের জোর বাড়াতে চান? তাহলে খান ডিমের কুসুম। এতে মজুত রয়েছে ভিটামিন ডি। 

ডিমের কুসুমেও ভাল পরিমাণে প্রোটিন রয়েছে। তাই এটি খেলে পেশির ক্ষমতাও বৃদ্ধি পাবে। 

চুল এবং ত্বকের জন্যও এটি ভাল। কারণ, এতে রয়েছে বায়োটিন। তাই রোজ খান ডিমের কুসুম।