BY- Aajtak Bangla
নিয়মিত খান টক দই। এটা খেলেই শরীরের হাল ফিরবে। বড়সড় জটিলতা থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন নিয়মিত টক দই খেলে ঠিক কী কী লাভ মিলবে।
সবার প্রথমে বাড়বে ইমিউনিটি। সর্দি ও কাশি থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন।
টক দই অন্ত্রে ভাল ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। যার ফলে এটি খেলে পেটের সমস্যা মিটে যাবে।
এই দুগ্ধজাত খাবার নিয়মিত খেলে কোলেস্টেরল কমবে। এমনকী কমাতে পারে প্রেশার। তাই নিয়মিত টক দই খান।
এটি ত্বকের স্বাস্থ্য বৃদ্ধির কাজে একাই একশো। এতে মজুত ল্যাকটিক অ্যাসিডই ত্বকের স্বাস্থ্য ফেরাবে।
এতে রয়েছে ক্যালসিয়াম। আর এই খনিজ হাড়ের জোর বাড়াবে। পাশাপাশি দাঁতকে সুস্থ রাখবে।
তাই নিয়মিত ১০০ থেকে ২০০ গ্রাম দই খাওয়া শুরু করে দিন।