4 NOVEMBER 2026

BY- Aajtak Bangla

সোজা নয়, হাঁটুন পিছনে, মিলবে অনেক লাভ

সোজা তো রোজই হাঁটেন। এবার থেকে পিছনে হাঁটা শুরু করে দিন। তাতেই একাধিক লাভ মিলবে।

আসলে পিছনের দিকে হাঁটলে নানা লাভ হয়। সেগুলি জেনে নিন-

পায়ের পেশির শক্তি বাড়ানোর কাজে পিছনে হাঁটার কোনও বিকল্প নেই। এতে চোটাঘাতের আশঙ্কা কমে।নুন ও চিনি।

জয়েন্টের জোর বাড়াতে চাইলেও পিছনে হাঁটতে হবে। তাতেই মিটে যাবে সমস্যা। 

পিছনে হাঁটলে শরীরের ভারসাম্য বাড়িয়ে ফেলতে পারবেন। যার ফলে পড়ে যাওয়ার আশঙ্কা কমবে।

পিছনের দিকে হাঁটলে বেশি পরিমাণে ক্যালোরি পুড়িয়ে ফেলা সম্ভব। যার জন্য ওজন কমবে দ্রুত গতিতে।

ব্রেনের শক্তি বাড়ে পিছনের দিকে হাঁটলে। যার ফলে নানা ধরনের লাভ মেলে।

কোমরের ব্যথা কমাতেও পিছনের দিকে হাঁটতে পারেন। তাহলে সমস্যা মিটে যাবে।