BY- Aajtak Bangla

ভাত-ডালের সঙ্গে জমে যাবে, কীভাবে বানাবেন বাঙালির প্রিয় বড়া?

27 FEB 2026

শীতকাল একেবারে দোরগোড়ায়। এখন থেকেই ঠান্ডা ঠান্ডা আমেজ অনুভব করতে শুরু করে দিয়েছেন সকলে।

শীতকাল মানেই বাজারে হরেক ফুল আর সবজির মেলা। ফুলে, ফলে চারিদিক যেন রঙিন হয়ে থাকে।

টাটকা পালং, মূলো, ধনেপাতা, গাজর, শিম, বিট, ক্যাপসিকামের মত সবজিতে বাজার থাকে ভরে।

তবে শীতের বাজারের আরও একটি জিনিস খুবই আকর্ষণীয়। তা হল সজনে ফুল আর বক ফুল।

এপার বাংলা, এপার বাংলা এই দুই বঙ্গেই খুব জনপ্রিয় বক ফুল। দেখতে সাদা এই ফুলের বড়া বানিয়ে খেতে বেশ লাগে।

আসুন তাহলে জেনে নিই এর সহজ রেসিপি।

উপকরণ বকফুল, বেসন, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, চালের গুঁড়ো, সাদা তেল। 

পদ্ধতি ফুল গুলো ধুয়ে পরিষ্কার করে,ভিতর থেকে পরাগরেণু বের করে নিতে হবে। 

একটি পাত্রে বেসন, নুন,হলুদ,কালোজিরে, চালের গুঁড়ো একসাথে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে।এতে একটু গরম তেল যোগ করতে হবে।

এরপর বকফুলগুলি ব্যাটারের মধ্যে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে মুচমুচে করে।

এরপর গরম ভাতে ডাল দিয়ে এই বকফুল ভাজা খেতে দারুণ লাগে।