25th August, 2024

BY- Aajtak Bangla

আলু-পেঁপের ডালনায় এই ফোড়নটাই দিন, গরম ভাত উঠবে নিমেষে

সোমবার জন্মাষ্টমী। আর এইদিনে মাছ-মাংসের প্রবেশ নিষেধ।

আর এরকম দিন হোক অথবা নিরামিষ দিন, পাতে কী দেবেন তা নিয়ে চিন্তায় থাকেন গৃহিনীরা।

তাই এমন দিনে আলু-পেঁপের ডালনা মন্দ হয় না। রইল রেসিপি।

উপকরণ আলু, পেঁপে, মটর ডাল বাটা, পনির, আদা, কাঁচালঙ্কা, টমেটোর পেস্ট, ধনে গুঁড়ো, গরম মশলা, তেজপাতা, পাঁচফোড়ন, ঘি ও সর্ষের তেল।

পদ্ধতি পেঁপে আর আলু ভাল করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন। ডাল বাটার মধ্যে সামান্য কালোজিরে, হলুদ-লঙ্কা গুঁড়ো আর নুন মিশিয়ে নিন। এবার সেখান থেকে বড়া তৈরি করে নিন। ।

কড়াইয়ের বাকি তেলেই আলু আর পেঁপে, পনির ভেজে তুলে নিন। কড়াইতে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ভাল করে নাড়তে থাকুন।

এরপর আদা ও কাঁচালঙ্কা বাটা এবং টমেটো পেস্ট মেশান। গুঁড়ো মশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

এবার পরিমাণমতো জল দিন। নুন-চিনি দিন স্বাদমতো। ঝোল ফুটতে শুরু করলে এতে পেঁপে, আলু, পনির ও ডালের বড়াগুলো দিয়ে হালকা আঁচে রান্না করুন।

শেষে ঘি দিয়ে নামিয়ে নিন আলু-পেঁপের ডালনা। গরম ভাতে ভালই লাগবে খেতে।