BY- Aajtak Bangla

দোকানের মত মিষ্টি দই  এবার হবে বাড়িতেই,  রইল সহজ রেসিপি

22 FEBRUARY, 2026

লাঞ্চ বা ডিনারের পর মিষ্টিমুখ না করলে ঠিক জমে না। তাই শেষ পাতে একটু মিষ্টি থাকেই।

মিষ্টিমুখ

শেষপাতে মিষ্টির মধ্যে বাঙালির অত্যন্ত প্রিয় দই। মিষ্টি দই থাকলে চেটেপুটে খান সকলে।

মিষ্টি দই

ঘরে সহজেই দোকানের মতো মিষ্টি দই বানাতে পারেন। রেসিপি রইল...

রেসিপি রইল

 দুধ, গুঁড়ো দুধ, চিনি, টক দই।

উপকরণ

প্রথমে দুধ ফুটিয়ে ঘন করে নিন। এতে গুঁড়ো দুধ, চিনি মেশান।

গুঁড়ো দুধ

তারপরে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিন মিশ্রণটি।

ঠান্ডা করে নিন

অন্য পাত্রে চিনি, জল দিয়ে ক্যারামেল তৈরি করে দুধের সঙ্গে মেশান। ।

দুধের সঙ্গে মেশান

এবার এতে টক দই ফেটিয়ে মেশান। তারপরে মিশ্রণটি পাত্রে রাখুন। ।

পাত্রে রাখুন

এবার মিশ্রণটি ৮ ঘণ্টা বা সারা রাত রেখে দিন। ব্যস, তৈরি হয়ে যাবে মিষ্টি দই। ।

মিষ্টি দই