BY- Aajtak Bangla

বৃষ্টিভেজা সন্ধ্যায় চায়ের সঙ্গে হিট, দোকানের মত ফুলুরি হোক বাড়িতেই

10 SEPTEMBER, 2026

 বিকালে তেলেভাজা খেতে অনেকেই ভালোবাসেন। দোকানের কেনা ভাজাভুজি খেলে ক্ষতি হয়। 

তেলেভাজা

বাড়িতেই বানিয়ে নিন মুচমুচে ফুলুরি। রেসিপিটা জেনে নিন 

মুচমুচে ফুলুরি

১৫০গ্ৰাম বেসন, ১ চা চামচ কালোজিরে, ১ চা চামচ মৌরি, ৪টে লঙ্কা কুচি, ১/২ চা চামচ খাবার সোডা, ১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, ২চা চামচ হিং জল

উপকরণ

প্রথমে বেসনে অল্প অল্প করে জল দিয়ে ঘন ব‍্যাটার গুলে ভাল করে ফেটাতে হব। এভাবে ২০ মিনিট মতো রেখে দিন।

২০ মিনিট

 এবার এর মধ্যে নুন, কালোজিরে, লঙ্কা কুচি, মৌরি, লঙ্কা গুড়ো, ভাজা জিরে গুড়ো, খাবার সোডা, হিংজল দিয়ে ভাল করে মেখে নিন।

মেখে নিন

কড়াইয়ে বেশি করে তেল গরম করুন। আচ কমিয়ে, এহাতে অল্প করে ব‍্যাটার নিয়ে গোল করে তেলের মধ্যে ছাড়ুন। 

তেল গরম

দেখবেন বেশ ফুলে যাচ্ছে। ভাজা হয়ে গেলে নামিয়ে নিন। 

নামিয়ে নিন

এবার গরম গরম ফুলুরি চা ও মুড়ির সঙ্গে জমিয়ে খান।

চা ও মুড়ি