29 JANUARY, 2026

BY- Aajtak Bangla

আলুর চোখা এভাবে বানালে সবাই আঙুল চাটবে, রইল রেসিপি

রোজ রোজ ভাত-তরকারি, মাছ, মাংস খেয়ে মুখ মেরে গেলে একদম সাদামাটা খাবার বানিয়ে ফেলুন।

একটু ঘন ঘন ডাল আর বানিয়ে ফেলুন নতুন স্টাইলে আলু চোখা। রেসিপি একদম সহজ।

উপকরণ আলু সেদ্ধ পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা শুকনো লঙ্কা নুন সর্ষের তেল কারিপাতা সর্ষে গোটা জিরে

প্রথমে আলু সেদ্ধ করে নিন। 

এরপর কড়াইতে তেল দিয়ে জিরে, সর্ষে, লঙ্কা ফোড়ন, কারিপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।

তারপর তাতে আলু চটকে দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে নিন। 

এবার মশলা গুলির সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। আলুর সঙ্গে সব মশলা যেন ভালোভাবে মেশে। আলু সেদ্ধ মাখা যত ভালো তবেই এর স্বাদ তত ভালো হবে।