BY- Aajtak Bangla
গরম পড়ছে। হচ্ছে ঘাম। এই সময় শরীর সুস্থ রাখতে খেতেই পারেন মিল্ক শেক।
এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি খেলে দেহে জলের পরিমাণ ঠিক থাকবে। পাশাপাশি মিলবে এনার্জি।
তবে মিল্ক শেক দোকান থেকে কিনে খেতে হবে না। বরং বাড়িতেই বানিয়ে নিন। রইল এর রেসিপি
এক্ষেত্রে ঠান্ডা দুধ নিন ১ কাপ। চকোলেট সিরাপও নিতে পারেন ২ থেকে ৩ টেবিল চামচ। পাশাপাশি নিন চিনি।
এছাড়া বরফ লাগবে ২ থেকে ৩টি কিউব। পাশাপাশি চকোলেট চিপস বা গুঁড়ো চকোলেট দিতে পারেন।
এবার ব্লেন্ডারের জারে ঠান্ডা দুধ, চকোলেট সিরাপ, চিনি, চকোলেট চিপস ও গুঁড়ো চকোলেট ভাল করে মিশিয়ে ঘুরিয়ে নিন।
ততক্ষণ পর্যন্ত ব্লেন্ডারে ঘোরান, যতক্ষণ না ভাল করে সব মিশে যায়।
তারপর এতে বরফের টুকরো দিয়ে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল সেরার সেরা চকোলেট মিল্ক শেক।
এরপর উপর থেকে চকোলেট চিপস ছড়িয়ে পরিবেশন করুন। এই গরমে খেতে মন্দ লাগবে না কিন্তু।