BY- Aajtak Bangla
সময় পেলে বাড়িতেই বানিয়ে নিন দই চিংড়ি। এটি সেরার সেরা একটি লোভনীয় পদ। তাই বাড়িতে বানিয়ে নিন এই পদ।
তাই বাড়িতে দ্রুত দই চিংড়ি বানানোর রেসিপি জেনে নিন। তারপর নিজেই বানিয়ে নিন।
কী কী লাগবে? চিংড়ি লাগবে ৫০০ গ্রাম, টকদই লাগবে ১ কাপ, পেঁয়াজ বাটা চাই আধ কাপ, আদা রসুন বাটা লাগবে ১ টেবিল চামচ।
এছাড়া কাঁচা লঙ্কা বাটা লাগবে ১ চা চামচ, গোটা মশলা নিন, গুঁড়ো মশলা নিন। এছাড়া সামান্য চিনি, স্বাদমতো নুন নিন ও রান্নার জন্য সর্ষের তেল নিন।
এবার মাছ ম্যারিনেশন করার পালা। চিংড়ি মাছগুলোতে সামান্য নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। কড়াইতে সর্ষের তেল গরম করুন। চিংড়িগুলো হালকা করে ভেজে তুলে রাখতে হবে।
এরপর ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিন। পেঁয়াজ বাটা দিয়ে হালকা বাদামি করে ভেজে রাখুন। এরপর আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য জলে গুলে নিন। সেটা তারপর কড়াইতে দিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ফেটানো টক দই অল্প আঁচে দিয়ে অনবরত নাড়তে থাকুন। যাতে দই ফেটে না যায়।
মশলা ও দই খুব ভালোভাবে কষে গেলে নুন ও সামান্য চিনি দিন। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিন।
গ্রেভি মাখা মাখা করতে সামান্য জল দিন এবং ঢাকা দিয়ে ৫ থেকে ৭ মিনিট মাঝারি আঁচে রান্না করতে শুরু করুন। সবশেষে গোটা কাঁচা লঙ্কা ও সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।