7 MAY 2026

BY- Aajtak Bangla

চোখের জন্য মহৌষধি ৫ খাবার, খেলেই বাড়বে না চশমার পাওয়ার

অনেকেরF চোখে এখন ঝুলছে চশমা। আর নিয়মিত তার পাওয়ার বাড়ছে। 

তাই যেভাবেই হোক চোখকে সুস্থ রাখতে হবে। আর সেই কাজে সাহায্য করতে পারে কিছু খাবার। 

এখন প্রশ্ন হল, কোন কোন খাবার খেলে চোখের হাল ফিরবে? আর সেই বিষয়টাই জানান হল নিবন্ধটিতে। 

যে কোনও শাক খান। তাতে রয়েছে লুটেইন এবং জিয়াজ্যানথিন। এগুলি রেটিনার জন্য ভীষণই উপকারী।

মাছ খাওয়া শুরু করুন। এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। তাই এটা চোখের হাল ফিরবে। 

গাজরে মজুত লুটেইন ও জিয়াজ্যান্থিন ম্যাকুলার হেলথ ঠিক রাখবে। যার ফলে চোখ সুস্থ থাকবে। 

যে কোনও লেবু জাতীয় ফল চোখের জন্য উপকারী। এই ফল খেলে ছানি থেকে সেরে উঠবেন। 

আমন্ড, চিয়া সিড এবং ফ্ল্যাক্স সিডে রয়েছে ভিটামিন ই। আর সেটা চোখের হাল ফেরাবে।

ডাল খাওয়া শুরু করুন। যে কোনও ডালে রয়েছে জিঙ্ক। আর সেগুলি চোখের জন্য অত্যন্ত উপকারী।