8 NOVEMBER 2026

BY- Aajtak Bangla

লাঞ্চের পর কোন ৫ ফল অমৃতের সমান?

দুপুরে খাবার খাওয়ার পর খেতে হবে ফল। তাতেই উপকার মিলবে। 

এখন প্রশ্ন হল, দুপুরে ঠিক কোন কোন ফল খাওয়া মাস্ট? আসুন জেনে নেওয়া যাক। 

পেঁপে খেতে পারেন। এতে রয়েছে প্যাপাইন। এই উৎসেচক খাবার হজমে সাহায্য করে। 

তরমুজে রয়েছে জলের ভাণ্ডার। তাই এটা খেলে পেট ভাল থাকে। হজমে সাহায্য মেলে।

কমলালেবু খেতে হবে নিয়মিত। এতে রয়েছে ভিটামিন সি। তাই এটা খেলে কমবে অক্সিডেটিভ স্ট্রেস। 

আপেলেও রয়েছে ফাইবার। এটি অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। তাই আপেল খেলে শরীর ভাল থাকে। 

পেয়ারাও খেতে পারেও। সেটাও উপকারী একটি ফল। তাই চিন্তা নেই। 

তবে লাঞ্চের মোটামুটি ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা বাদে এই সব ফলগুলি খাবেন। নইলে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগবে না।