11 FEBRUARY 2026
BY- Aajtak Bangla
অনেকের বাড়িতেই রয়েছে ইঁদুরের সমস্যা। তাই তাঁরা Rat Killer ব্যবহার করেন। যদিও তাতে কোনও লাভ হয় না।
যেই কারণে তাদের বাড়ির একাধিক জিনিস কেটে দেয় ইঁদুর। বই থেকে শুরু করে জামা- কাপড়, সব কেটে দেয়।
যদিও এই সমস্যার একটা সহজ সমাধান রয়েছে আমাদের কাছে। তাই আর সময় নষ্ট না করে দ্রুত ইঁদুরের সমস্যা থেকে নিস্তার পাওয়ার সহজ পদ্ধতি জেনে নিন।
ইঁদুর তাড়াতে আপনার ব্যবহার করতে পারেন পুদিনা পাতা। এর সঙ্গে লবঙ্গ এবং কর্পূর মিশিয়ে নিন। তাতেই কাজ হবে।
লঙ্কা এবং গোলমরিচ মিশিয়ে মিশিয়ে ইঁদুরের যাতায়াতের জায়গায় ছড়িয়ে দিন। তাতেও কাজ হবে।
রসুনও ইঁদুর তাড়ানোর কাজে একাই একশো। তাই চেষ্টা করুন রসুনের কোয়া নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার।
ফিটকিরি গুঁড়ো করে নিন। তারপর এগুলিকে ইঁদুরের আনাগোনার জায়গায় রাখুন। তাতেই কাজ হবে।
কাপড়ের টুকরোর ভিতরে লাল লঙ্কা ভরে নিন। এতে পেঁয়াজও দিতে পারেন। তাতেই কাজ হবে। দেখবেন ইঁদুর পালাবে বাপ বাপ বলে।
এছাড়া ইঁদুর মারার ট্র্যাপ পাওয়া যায়। সেগুলিতে খাবার দিয়ে রাখতে পারেন। সেখানে ইঁদুর ধরা পড়বে।