2 MARCH, 2026
BY- Aajtak Bangla
ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে আবহাওয়া। গরম বাড়ছে। আর এমন আবহাওয়া দোলেও থাকবে।
তাই আর সময় নষ্ট না করে আমের জ্যুস তৈরির রেসিপি সম্পর্কে জেনে নিন। দোলে বাড়িতেই বানান এই পানীয়।
প্রাথমিকভাবে পাকা আম লাগবে ১ থেকে ২টি। সেই সঙ্গে চিনি লাগবে স্বাদমতো।
লাগবে এক বোতল ঠান্ডা জল। আরও ঠান্ডা চাইলে বরফ কুচিও রাখুন।
এবার প্রথমে আম ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। তারপর টুকরো করে নিতে হবে কেটে।
ব্লেন্ডারে জল, চিনি এবং আম দিন। ভালো করে ঘুরিয়ে নিন। মিহি করে দিন।
তাতে মিশিয়ে নিন কিছুটা বরফ। ব্যাস, তাহলেই কাজ শেষ। হয়ে গেল সেরা একটা পানীয়।
সবশেষে এর উপর কিছুটা কাজু, কিশমিশ ছড়িয়ে পান করুন। আশা করছি, দোল জমে যাবে। তাই কাল অবশ্যই বানিয়ে নিন এই পানীয়।