BY- Aajtak Bangla
অনেকেই পনির খেতে ভালোবাসেন। বিশেষত, নিরামিষ পনিরই তাঁদের ফেভারিট।
তবে রোজ একঘেয়ে পনিরের পদ খেতে ভাল লাগে না নিশ্চয়ই। সেক্ষেত্রে অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ পনির বাড়িতেই বানিয়ে নিন। রইল রেসিপি।
পনির লাগবে ২০০-২৫০ গ্রাম, ট্যামটো লাগবে ১টি বাড়ি সাইজের, আদা বাটা নিন ১ চামচ, কাজুবাদাম ও পোস্ত বাটা ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা ৩ থেকে ৪টি ও কাশ্মীরি লঙ্কা ৩ থেকে ৪টি নিন।
এছাড়া হলুদ গুঁড়ো আধ চামচ, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, মৌরি ও জিরে আধ চা চামচ, ঘি ও তেল প্রয়োজন মতো এবং চিনি ও নুন স্বাদমতো লাগবে।
কড়াইতে তেল গরম করে নিন। তারপর পনিরের টুকরোগুলো হালকা সোনালী করে ভেজে নিতে হবে। ঈষদুষ্ণ জলে ভিজিয়ে রাখুন।
ওই তেলেই মৌরি ও জিরে ফোড়ন দিয়ে দিন। এরপর আদা বাটা ও টম্যাটো বাটা দিয়ে কষান। তেল ছাড়তে শুরু করলে হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিন।
কাজু-পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। স্বাদমতো লবণ ও চিনি দিতে হবে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে পরিমাণমতো গরম জল দিন।
ঝোল ফুটে উঠলে পনিরের টুকরোগুলো এবং চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। ঢাকা দিয়ে ৫-৭ মিনিট মাঝারি আঁচে রান্না করতে থাকুন।