BY- Aajtak Bangla
বোগেনভেলিয়া গাছে বেশি ফুল চান? আগে ঠিক জায়গা বেছে নিন।
প্রতিদিন অন্তত ৬-৮ ঘণ্টা সরাসরি রোদ পায় এমন জায়গায় রাখুন।
বারান্দা, ছাদ বা দক্ষিণমুখী খোলা জায়গা সবচেয়ে উপযুক্ত।
ঘরের ভিতরে দীর্ঘদিন রাখলে ফুল ফোটা অনেকটাই কমে যায়।
টবের নিচে যেন জল না জমে, ভালো ড্রেনেজ থাকা জরুরি। . .
পর্যাপ্ত বাতাস চলাচল করে এমন জায়গায় গাছ দ্রুত বেড়ে ওঠে। . .
বারবার টবের জায়গা বদলালে ফুল আসা কমে যেতে পারে।
অতিরিক্ত জল না দিয়ে মাটি শুকোলে তবেই জল দিন।