1 APRIL, 2026
BY- Aajtak Bangla
অনেকেই নিয়মিত পনির খেতে চান। কিন্তু গতে বাঁধা পনিরের পদ তাঁদের ভাল লাগে না।
যদিও আজকের নিবন্ধে নতুন একটা পদ সম্পর্কে জানাব। এর নাম লেমন পনির। আসুন এর রেসিপি জানান যাক।
২০০-২৫০ গ্রাম পনির, লেবুর রস ২-৩ টেবিল চামচ, লেবুর খোসা কুচি ১ চা চামচ, কাঁচা লঙ্কা কুচি ২-৩টি, রসুন কুচি ১ টেবিল চামচ (বাটা বা কুচি), ধনেপাতা কুচি ২ টেবিল চামচ।
এছাড়া মাখন বা তেল ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধ চা চামচ, নুন স্বাদমতো ও কর্নফ্লাওয়ার ১ চা চামচ লাগবে।
এরপর পনিরের কিউবগুলোতে সামান্য নুন ও গোলমরিচ মাখিয়ে রাখুন। প্যানে মাখন বা তেল গরম করে পনিরগুলো হালকা সোনালী হওয়া পর্যন্ত ভেজে নিন।
ওই প্যানেই রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন। যতক্ষণ না সুগন্ধ বের হয় ততক্ষণ ভেজে নিন।
এরপর লেবুর রস, লেবুর জেস্ট, নুন এবং গোলমরিচ গুঁড়ো দিন। চাইলে সামান্য জল ও কর্নফ্লাওয়ার মিশিয়ে সসটি একটু ঘন করে নিতে পারেন।
ভাজা পনিরগুলো প্যানে দিয়ে ভালো করে টস করুন। যাতে সস পনিরে ভালোভাবে মিশে যায়। ব্যাস, রান্না শেষ।
নামানোর আগে প্রচুর পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন। তাহলেই খেলা শেষ।