BY- Aajtak Bangla

কলকাতার এই চার বাজারেই পাওয়া যায় সবচেয়ে ভাল ইলিশ, জেনে নিন

21 May, 2026

রাজ্যে বর্ষা এখনও আসেনি। তবে ইলিশ মাছ ইতিমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে। তবে জেনে নিতে হবে, কোন কোন বাজারে সেরা ইলিশ পাবেন?

কলকাতা ও শহরতলিতে সব বাজারেই ইলিশ পাওয়া যায়। অনেক দাম দিয়ে ইলিশ কিনতে হয়। তবে স্বাদ ফিকে হয়।

খাঁটি ইলিশ না পেলে সেই স্বাদও পাবেন না। টাকা দিয়ে ইলিশ কিনবেন, তবে সেই স্বাদ পাবেন না। দোষ হবে ইলিশের।

না, একেবারেই তা নয়, তাজা ইলিশের স্বাদ কখনও নিরাশ করবে না। যদি করে তবে তা তাজা নয়।

খাঁটি ইলিশ খেতে হলে যদি পারেন ডায়মন্ড হারবারের মাছের আরতে চলে যান। সেখান থেকে মনের সুখে ইলিশ কিনে আনুন।

তা যদি না পারেন কলকাতার এই ৪ বাজারে টু মারতে পারেন।.

স্থানীয় বাজারে ৭০০-৮০০ গ্রামের চেয়ে বড় ইলিশ আনা হয় না। খরচ করে ক্রেতার সংখ্যা কম বলে। তবে মানিকতলা বাজারে প্রায় প্রতিদিনই ১ কিলো বা তার চেয়েও বেশি ওজনের ইলিশ পেয়ে যাবেন।

গড়িয়াহাটের মাছের বাজার দক্ষিণ কলকাতার বাসিন্দা বা আশেপাশে অফিস থাকলে ফিরতি পথে একখাব বা জোড়া ইলিশ কিনে আনতেই পারেন। টাটকা তাজা ইলিশ মাছ কেনার সময় যদি ঠকতে না চান, তা হলে গড়িয়াহাট মার্কেটে চলে যান পেয়ে যাবেন।

টাটকা ইলিশ মাছ কিনতে চাইলে হাওড়া মাছের বাজারও সেরা ঠিকানা। হাওড়ার মাছের বাজার দেশের সবচেয়ে বড় মাছের বাজার, যেথানে নানা সাইজের ইলিশ মাছ পাবেন। তাই এখান থেকেও সেরা ইলিশ কিনে আনতে পারেন।

বেহালা এবং ঠাকুরপুকুর বাজার বেহালা এবং ঠাকুরপুকুর বাজারে টাটকা, বেশি ওজনের ইলিশ মাছও পেয়ে যাবেন। তবে গড়িয়াহাট বা মানিকতলা বাজারের চেয়ে এখানে মাছের দাম একটু বেশি। তাই দর করে কিনবেন।