BY- Aajtak Bangla
2 APRIL, 2026
আলু ছাড়া কোনও তরকারি জাস্ট ভাবাই যায় না। আলু অনেকেরই পছন্দের।
এর মধ্যে অন্যতম সাদা আলুর তরকারি। লুচি বা রুটির সঙ্গে জমে যাবে এই তরকারি।
ঘরে সহজেই বানাতে পারেন সাদা আলুর তরকারি। এই মশলা দিলে টেস্ট বাড়বে। রেসিপি রইল...
উপকরণ: আলু, কাঁচালঙ্কা, নুন, চিনি, কালোজিরে, ধনেপাতা কুচি, টমেটো কুচি, তেল।
প্রথমে আলুর খোসা ছাড়িয়ে ভাল করে কেটে নিন।
এবার কড়াইয়ে তেল গরম করে তাতে কালোজিরে, কাঁচালঙ্কা কুচি দিন।
এতে আলু দিয়ে ভাল করে ভেজে নুন, হলুদ, টমেটো কুচি মেশান।
এবার জল দিয়ে ফোটান। সেদ্ধ হলে চিনি মিশিয়ে ধনেপাতা দিন।
তারপরে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে সাদা আলুর তরকারি।