15 JANUARY 2026

BY- Aajtak Bangla

সস্তার ভোলা মাছে প্রচুর গুণ, জানলে আর নাক সিঁটকাবেন না 

ভোলা মাছ দেখলে যারা নাক সিঁটকান তারা আর করবেন না। গুণগুলি জানুন।

সস্তার যত মাছ আছে তার মধ্যএ একটি হল ভোলা মাছ।

অন্যান্য মাছের মতো সামুদ্রিক মাছ খেতেও অত্যন্ত সুস্বাদু। কেবল স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর এই মাছ। স্মৃতিশক্তি বৃদ্ধি করতে ভোলা মাছ অনবদ্য।

এর মধ্যে ভোলা মাছ উপকারী একটি মাছ। এতে প্রচুর প্রোটিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। কিন্তু কিছু ক্ষেত্রে ভোলা মাছের অপকারিতাও হতে পারে।

ভোলা মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যা শরীরের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে।

ভোলা মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের একটি ভালো উৎস, যা হৃদরোগের ঝুঁকি কমাতে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, স্মৃতিশক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি।

ভোলা মাছে অন্যান্য মাছের তুলনায় একটু বেশি চর্বি থাকে। তাই যারা ওজন কমাতে চান তাদের এটি বেশি খাবেন না। অনেকের ভোলা মাছে অ্যালার্জি হয়।