1 NOVEMBER, 2026

BY- Aajtak Bangla

বিয়েবাড়ির একদম সেই স্বাদ হবে, এভাবে খাসির মাংস রাঁধুন বাড়িতেই

 বিয়েবাড়ির সব ধরনের পদই হয় সুস্বাদু। তবে ঘরে সে খাবার রান্না করতে গেলে আবার তেমন স্বাদ হয় না।

তবে সঠিক মশলা ব্যবহারে আপনিও বিয়েবাড়ির মতো পদ রাঁধতে পারবেন।

বিশেষ করে খাসির মাংস। বিয়েবাড়ির খাসির মাংসের স্বাদ মনে পড়লে অনেকেরেই জিভেই জল চলে আসে। চাইলে কিন্তু আপনিও ঘরে খুব সহজেই বিয়েবাড়ি স্টাইলে রাঁধতে পারবেন খাসির মাংস। জেনে নিন সহজ রেসিপি-

উপকরণ- খাসির মাংস ১ কেজি টকদই আধা কাপ আদা বাটা ১ টেবিল চামচ রসুন বাটা ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ২ চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো ২ চা চামচ গরম মসলার গুঁড়ো ১ চা চামচ কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ

সঙ্গে লাগবে- পেঁয়াজ বেরেস্তা আধা কাপ সাদা গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ তেল ১/৪ কাপ ঘি ১/৪ কাপ নুন স্বাদমতো চিনি ১/৪ চা চামচ ও আস্ত কাঁচা লঙ্কা ৬টি

একটি বাটিতে টকদই নিয়ে তার মধ্যে সব মশলা ভালো করে মিশিয়ে নিন। এরপর গ্যাসে প্যান বসিয়ে তেল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন।

এবার মাংস দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখুন। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে দিয়ে দিন বেরেস্তা। এরপর আরও একবার ভালো করে কষিয়ে নিন।

এরপর ২-৩ কাপ গরম জল দিয়ে অল্প আঁচে মাংস সেদ্ধ করতে দিন। সেদ্ধ হয়ে এলে এর মধ্যে চিনি ও কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে নামিয়ে নিন।

এরপর পরিবেশন করুন গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে খাসির মাংসের এই পদ।