BY- Aajtak Bangla

দুর্গা পুজোয় বাড়িতেই বানান দোকানের মতো বোঁদে, জেনে রাখুন RECIPE

29 SEPTEMBER, 2026

বোঁদে এমন একটা মিষ্টি, যা সব অনুষ্ঠানেই পছন্দ করেন প্রায় সকলে। 

বোঁদে

 বুন্দিয়া বা বোঁদে  বাংলার অন্যতম জনপ্রিয় মিষ্টি। 'বোঁদে' শব্দটি সংস্কৃত শব্দ 'বিন্দুক' থেকে উদ্ভূত। প্রাচীন সাহিত্যে এর উল্লেখ রয়েছে। 

জনপ্রিয় মিষ্টি

সেখানে বিরিকলাই গুঁড়ো, চিনি ও ঘি সহযোগে এই মিষ্টান্ন প্রস্তুত করার কথা বলা হয়েছে। 

মিষ্টান্ন প্রস্তুত

দোকান থেকে না কিনে, বাড়িতেই বানিয়ে ফেলুন বোঁদে। জানুন সহজ রেসিপি।

সহজ রেসিপি

বেসন-  ১৫০ গ্রাম, চিনি - ১ বাটি, জল- পরিমাণ মতো, এলাচ - ২ টো, তেল - ১ কাপ,  ফুড কালার - ১ চিমটে করে (হলুদ ও লাল), কাজু ও কিসমিস - স্বাদ অনুসারে

উপকরণ

প্রথমে একটা পাত্রে বেসন নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে, ৭- ১০ মিনিট ঢেকে রাখুন। 

বেসন

কড়াইতে চিনি দিয়ে পরিমান মতো জল দিয়ে ফুটিয়ে সিরা বানিয়ে নিন। 

সিরা

সেখানে এলাচ যোগ করে তা কিছুক্ষণ ফুটলে, একটি পাত্রে নামিয়ে নিন আঠালো হয়ে এলে। 

এলাচ

এবার একটি কড়াইতে সাদা তেল গরম করুন। ব্যাটারটা দু'ভাগে ভাগ করে হলুদ ও লাল ফুড কালার মিশিয়ে নিন সামান্য। 

ফুড কালার

ফুটো ফুটো হাতা দিয়ে ব্যাটারটা অল্প করে ঢালুন কড়াইতে। আলাদা আলাদা দুটো রঙের ব্যাটার দিতে হবে। 

ফুটো ফুটো হাতা

 ভাজা হয় এলে তুলে নিন এবং ওই তেলে কাজু ও কিসমিস একেবারে হালকা করে ভেজে নিন। 

ভেজে নিন

এবার পুরোটা, বানিয়ে রাখা সিরাতে ঢেলে ভাল ভাবে মিশিয়ে নিন। ৩০ মিনিট মতো ঢেকে রেখে দিন। 

৩০ মিনিট

আপনার বোঁদে একেবারে তৈরি। সুন্দর করে পরিবেশন করুন।   

পরিবেশন করুন