11 MARCH, 2026
BY- Aajtak Bangla
রোজ সকালে কী খাবেন ভেবে কুল পান না? সকালে ব্রেকফাস্টে একঘেয়ে পাউরুটি না খেয়ে বানান এর পোলাও।
হাতে সময় না থাকলে পাউরুটি দিয়ে সহজ একটা রেসিপি বানিয়ে নিতে পারেন।
একঘেয়ে পাউরুটি খেয়ে খেয়ে মুখ মেরে দিলে স্বাদ বদল করতে বানান পাউরুটির পোলাও।
পাউরুটি গাজর ফুলকপি ক্যাপসিকাম কাজু কিশমিশ ঘি ২টো ডিম পেঁয়াজ কুঁচি লঙ্কা নুন।
পাউরুটিতে চারদিকের অংশ কেটে নিন। তারপর ছোট ছোট টুকরোতে পাউরুটি কাটুন।
এরপর হালকা জলের ছিটে দিয়ে ভিজিয়ে রাখুন। এরপর ছোট করে কেটে রাখা সবজিগুলি সেদ্ধ করে জল ঝরিয়ে নিন।
ডিমের ভুজিয়া করে এরপর সব্জিগুলি দিন, তারপর দিন কাজু-কিশমিশ। এরপর পাউরুটিগুলি দিয়ে দিন।
শেষে অল্প ঘি দিয়ে নুন-অল্প চিনি দিন। তৈরি সুস্বাদু পাউরুটির পোলাও।