31 July, 2026

BY- Aajtak Bangla

বেগুন খেলে কমবে ওজন, আর যা যা লাভ...

নিয়মিত খাওয়া শুরু করে দিন বেগুন। এটি অত্যন্ত উপকারী একটি সবজি। 

আসলে বেগুনে রয়েছে একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট। সেই সঙ্গে এতে ফাইবারও রয়েছে ভরপুর। 

তাই নিয়মিত বেগুন খেলে উপকারই পাবেন। শরীরের হাল ফিরে যাবে। জেনে নিন এর লাভ।

বেগুনে রয়েছে ফাইবার। তাই এটি ভাল পরিমাণে খেলে কমে যাবে ওজন। 

এই সবজিতে মজুত ফাইবার কমায় কোলেস্টেরল। যার ফলে ভাল থাকে হার্ট। 

এছাড়া বেগুনে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভরপুর। যার ফলে এটি খেলে বড় জটিলতা থেকে দূরে থাকা যাবে। 

এই সবজি নিয়মিত খেলে হজমের সমস্য়া দূর হবে। এড়িয়ে চলা যাবে বহু জটিলতা। 

ডায়াবেটিস রোগীদের জন্যও সেরা বেগুন। এটি খেলে বহু জটিলতা কাটিয়ে সেরে উঠতে পারবেন।