BY- Aajtak Bangla
14 September, 2026
বাটার পনির বানানো খুব কঠিন কোনও কাজ নয়। এটা সহজেই বানিয়ে ফেলতে পারবেন। জেনে নিন বাটার পনির তৈরির রেসিপি।
কী কী লাগবে? পনির লাগবে ২০০ থেকে ২৫০ গ্রাম, মাখন ৪ থেকে ৫ টেবিল চামচ, টমেটো কুচি লাগবে ও আদা-রসুন বাটা লাগবে ১ চা চামচ।
এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিন ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো নিন আধ চা চামচ, কসৌরি মেথি নিন ১ চা চামচ, ফ্রেশ ক্রিম নিন ২ থেকে ৩ টেবিল চামচ, নুন ও চিনি নিন স্বাদমতো। এছাড়া ফোড়নের জন্য তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি লাগবে।
সবার প্রথমে পনিরের টুকরোগুলো হালকা গরম জলে ১০ মিনিট ভিজিয়ে নিন। তাতে পনির নরম থাকবে।
এবার কড়াইতে ১ চামচ মাখন ও সামান্য তেল গরম করুন। তাতে পেঁয়াজ, আদা, রসুন ও টমেটো হালকা নরম করে ভেজে তুলে নিন। এগুলি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিন।
কড়াইতে বাকি মাখন গরম করুন। তারপর গোটা গরম মশলা ফোড়ন দিন। তাতে পেঁয়াজ-টমেটোর পেস্ট এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাল করে কষান।
মশলা কষা হলে কাজুবাদাম বাটা ও স্বাদমতো নুন-চিনি দিন। তাহলেই কাজ শেষ।
এবার মশলা থেকে তেল ছাড়লে পরিমাণমতো জল দিতে হবে। এভাবেই গ্রেভি ফুটিয়ে নিন। গ্রেভি ফুটলে পনিরের টুকরোগুলো দিয়ে দিন।
৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিন। এরপর ওপর থেকে গরম মশলা গুঁড়ো, কসৌরি মেথি এবং ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল বাটার পনির।