BY- Aajtak Bangla
13 July, 2026
অনেকেই ভাবেন ক্যাকটাসে ফুল ফোটে না। অথচ সঠিক পরিচর্যা করলে প্রতি বছরই রঙিন ফুলে ভরে উঠতে পারে গাছ।
প্রতিদিন অন্তত ৫-৬ ঘণ্টা সরাসরি সূর্যের আলো পেলে ক্যাকটাসে ফুল আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
মাটি পুরোপুরি শুকিয়ে গেলে তবেই জল দিন। অতিরিক্ত জল শিকড় পচিয়ে ফুল আসা বন্ধ করে দিতে পারে।
বালি, পার্লাইট ও ক্যাকটাস মিক্স দিয়ে তৈরি ঝুরঝুরে মাটি ব্যবহার করলে শিকড় সুস্থ থাকে।
বৃদ্ধির মরশুমে মাসে একবার কম নাইট্রোজেন ও বেশি ফসফরাসযুক্ত সার ব্যবহার করলে ফুল ফোটায় সাহায্য করে।
শীতের সময় জল কম দিন এবং গাছকে বিশ্রামে থাকতে দিন। এই 'রেস্ট পিরিয়ড' পরবর্তী মরশুমে ফুল আনতে সাহায্য করে।
ক্যাকটাস একটু রুট-বাউন্ড থাকলে অনেক সময় বেশি ভালো ফুল দেয়। তাই অকারণে রিপটিং করবেন না।
মিলিবাগ বা স্কেল ইনসেক্ট দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন। সুস্থ গাছেই ভালো ফুল আসে।
অনেক ক্যাকটাস ২-৫ বছর বয়সের আগে ফুল দেয় না। নিয়মিত যত্ন নিলে একদিন আপনার ক্যাকটাসও রঙিন ফুলে ভরে উঠবে।