BY- Aajtak Bangla
ওজন কমাতে আজকাল অনেকেই ডায়েট করেন। আর ডায়েট মানেই তালিকা থেকে বাদ দিয়ে ফেলেন পছন্দের চকোলেট। তবে ডার্ক চকোলেট কিন্তু ডায়েটে রাখতেই পারেন।
চকোলেট মানেই যে তা চিনির ডেলা হবে, তা নয়। বরং ডার্ক চকোলেট পুষ্টিতে ভরপুর হয়। রোজ এক-দু'টো টুকরো ডার্ক চকোলেট খেলে শরীরের উপকারই হবে।
ডায়েটেশিয়ানদের অধিকাংশই জানান, ডার্ক চকোলেট ওজন কমাতে সাহায্য করে। এক টুকরো ডার্ক চকোলেট খাওয়া তৃপ্তির পাশাপাশি পুষ্টিকরও বটে।
ডায়েটেশিয়ানরা জানাচ্ছেন, এই ডার্ক চকোলেটের মধ্যে থাকে ফ্ল্যাভনয়েড। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট। যা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে।
সুগারের রোগীরাও ডার্ক চকোলেট খেতে পারেন। ৭০% কিংবা ৯০% কোকোয়া আছে এমন ডার্ক চকোলেট খেলে রক্তে শর্করার মাত্রা একটুও বাড়ে না।
হার্টের রোগীরাও ডার্ক চকোলেট খেতে পারেন। এই ডার্ক চকোলেটের কোকো রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।
পাশাপাশি ডার্ক চকোলেট মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়, মস্তিষ্কের কার্যক্ষমতাও বৃদ্ধি করে।
একইসঙ্গে ডার্ক চকোলেট খেলে মানসিক চাপ কমে। স্মৃতিশক্তিও অটুট থাকে ডার্ক চকোলেট খেলে।
অ্যান্টি অ্যাজিং হিসেবেও কাজ করে ডার্ক চকোলেট। প্রতিরোধ করে অকালবার্ধক্য।