19 MAY, 2024
BY- Aajtak Bangla
ডায়াবেটিস হলে কাঁঠাল খাওয়া যায়? জানুন
ডায়াবেটিস হলে অনেক নিয়ম মেনে চলতে হয়, এড়িয়ে যেতে হয় মিষ্টি জাতীয় খাবার।
বছরের এই সময় আমের পাশাপাশি কাঁঠালও পাওয়া যায়, ডায়াবেটিস রুগীদের তা বেশ কার্যকরী।
কোনও খাবারে দেহে শর্করার মাত্রা ঠিক কতটা বৃদ্ধি পেতে পারে, তা মাপা হয় মূলত গ্লাইসেমিক সূচকের মাধ্যমে।
বিশেষজ্ঞদের মতে, ১০০-র মধ্যে কাঁঠালের গ্লাইসেমিক সূচকের মান প্রায় ৫০ থেকে ৬০-এর মধ্যে। অর্থাৎ মাঝারি মানের।
পাশাপাশি কাঁঠালে প্রচুর ফাইবার থাকে। যা হজমের গতি কিছুটা কমিয়ে দেয়। ফলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় আশঙ্কা কমে।
ফলে ডায়াবিটিস রোগীরা অল্প পরিমাণে কাঁঠাল খেতেই পারেন।
যদিও কাঁঠাল যদি খেতেই হয়, তবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে খাওয়াই বাঞ্ছনীয়। কারণ সকলের রোগের মাত্রা এক হয় না।
যাঁদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাঁদের এই ফল এড়িয়ে চলাই ভালো। কিছু ক্ষেত্রে কাঁঠালের প্রতিক্রিয়ায় রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
কিডনির সমস্যা থাকলেও খাওয়া চলবে না কাঁঠাল। কারণ, কাঁঠাল রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে।
Related Stories
সার্ডিন বা চন্দনা নয়তো? ইলিশ কেনার আগে যাচাই করে নিন
হুবহু হবে সেই টেস্ট, বর্ধমানের বিখ্যাত মিহিদানা বানান নিজেই
জেড প্ল্যান্টে কত দিন অন্তর জল দেওয়া উচিত?
বাড়ির উঠোনে মাছ চাষ করতে চান? সহজ উপায় জানুন