27 FEB 2026

BY- Aajtak Bangla

হাই কোলেস্টেরল থাকলে চিকেন খাওয়া নিরাপদ?

ভারতে নিরামিষভোজীদের চেয়ে আমিষ খাবার খাওয়া মানুষের সংখ্যা বেশি।

মাংস খেতে কে না ভালোবাসেন, বিশেষ করে চিকেন প্রেমী প্রচুর।

ভারতে ৭৮  শতাংশ মহিলা এবং ৭০ শতাংশ পুরুষ আমিষ খাবার খান।

তাহলে চলুন জেনে নেওয়া যাক যে মুরগির মাংস খেলে কোলেস্টরল বাড়ে কি না।

বিশেষজ্ঞদের অনুসারে আমিষ খেলে নাকি শরীরে কোলেস্টরলে বাড়ে।

মুরগির মাংস আপনার স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর, এটা নির্ভর করবে আপনি কীভাবে রান্না করেছেন তার ওপর।

আপনি যদি মুরগির মাংস রান্নায় এমন তেল বেশি ব্যবহার করে থাকেন, যা বেশি স্যাচুরেটেড ফ্যাট, তাহলে তা কোলেস্টেরল বাড়াবে।

মুরগির মাংস তৈরিতে আপনি যদি বেশি মাখন, তেল বা অন্য কোনো স্যাচুরেটেড ফ্যাট ব্যবহার করেন, তাহলে অবশ্যই কোলেস্টেরল বাড়বে।

বাটার চিকেন, কড়াই চিকেন ও আফগানি চিকেনে ফ্যাট বাড়াবে।