BY- Aajtak Bangla
26 JANUARY, 2026
শীতে যেসব সবজি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হল ফুলকপি।
ফুলকপি খেলে নানা উপকার পাওয়া যায়। ফুলকপিতে নানা পুষ্টিকর উপাদান রয়েছে।
ফুলকপির যমজ ভাই কে জানেন? বলতে পারবেন কি?
ফুলকপির মতোই অনেকটা দেখতে হল ব্রকোলি।
যদিও ফুলকপির সঙ্গে ব্রকোলির অনেক অমিল রয়েছে। তবে দুই সবজির আকারই প্রায় একরকম। . .
অনেকে মজা করে ব্রকোলিকে ফুলকপির যমজ ভাই বলে ডাকে। . .
বিশেষজ্ঞদের মতে, ব্রকোলি খেলেও নানা উপকার পাওয়া যায়।
ব্রকোলিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। যা আমাদের শরীরের জন্য উপকারী।
ব্রকোলি খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায়।