25 August, 2026

BY- Aajtak Bangla

টেস্টি ফুলকপির পরোটা বানান সহজে, জানুন পদ্ধতি

পরোটা অনেকেরই পছন্দের খাবার। সেক্ষেত্রে ফুলকপি দিয়ে বানিয়ে নিতে পারেন এই নয়া পরোটা। জেনে নিন এটা বানানোর পদ্ধতি। 

কী কী লাগবে? ময়দা লাগবে ২ কাপ, ফুলকপি লাগবে ১টি মাঝারি সাইজের, ২ থেকে ৩টি। কাঁচা লঙ্কার কুচি নিন। 

এছাড়া ধনেপাতা কুচি নিন ২ চামচ। সেই সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা আধ চা চামচ করে নিতে হবে। এছাড়া নুন নিন স্বাদমতো। আর পরোটা ভাজতে তেল লাগবে। 

এবার প্রথমে ময়দায় সামান্য নুন ও জল মিশিয়ে নিন। তারপর সেটি নরম করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

তারপর ফুলকপি ভাল করে ধুয়ে নিন। সেটির জল ঝরিয়ে নিন। তারপর গ্রেটার দিয়ে মিহি করে কুচিয়ে নিন।

এবার কড়াইতে সামান্য তেল গরম করে জিরে ফোড়ন দিন। তারপর কড়াইতে আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। এবার গ্রেট করা ফুলকপি ও সব গুঁড়ো মশলা দিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট নেড়ে নিন। 

তাতে কপির কাঁচা গন্ধ চলে যাবে। সেই সঙ্গে জল শুকিয়ে যাবে। নামানোর আগে ধনেপাতা কুচি মিশিয়ে নিতে হবে।

এবার লেচির ভেতরে এই ফুলকপির পুর ভরে দিন। তারপর মুখটা ভাল করে বন্ধ করে ফেলতে হবে। 

চাটু গরম করে পরোটাগুলো এপিঠ-ওপিঠ করে তেল দিয়ে মুচমুচে করে ভেজে নিন। তৈরি হয়ে গেল ফুলকপির পরোটা।