BY- Aajtak Bangla

ছানা দিয়ে  বানিয়ে ফেলুন নরম তুলতুলে মালপোয়া,  এক কামড়েই গলে যাবে

23 FEBRUARY, 2026

মিষ্টি অনেকরই বড় প্রিয়। মিষ্টির মধ্যে মালপোয়া আবার খুবই পছন্দের অনেকের কাছে।

 মালপোয়া 

মালপোয়া অনেকে ঘরেও বানান। ছানার মালপোয়া দারুণ সুস্বাদু হয় খেতে।

ছানার মালপোয়া

ঘরে এভাবে ছানার মালপোয়া বানালে দারুণ সুস্বাদু হবে। রেসিপি রইল...

রেসিপি রইল

ছানা, ময়দা, সুজি, দুধ, মৌরি, গোলমরিচ গুঁড়ো, জল, গুড়, এলাচ গুঁড়ো।

উপকরণ

প্রথমে ছানা, ময়দা, সুজি, দুধ মিশিয়ে মিক্সিতে ভাল করে ফেটিয়ে নিতে হবে

ফেটিয়ে নিতে হবে

ঘন ব্যাটার তৈরি হলে তাতে মৌরি, গোলমরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো মিশিয়ে আধঘণ্টা রাখতে হবে।

আধঘণ্টা রাখতে হবে

গ্যাসে গুড়, জল, এলাচ গুঁড়ো ফুটিয়ে ঘন রস বানান।

রস বানান

এরপরে কড়াইয়ে ঘি গরম করে তাতে এক হাতা করে ব্যাটার দিয়ে কম আঁচে ভাজতে হবে।

ভাজতে হবে

মালপোয়া ভাজার পর তা গুড়ের রসে ডুবিয়ে রাখুন। ব্যস তৈরি হয়ে যাবে ছানার মালপোয়া।

গুড়ের রস